জনগণের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ, অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত ১০ম দফা অবরোধের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর ডেমরা ও সিদ্দিক বাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

রাজধানীর ডেমরায় সড়ক অবরোধকালে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন, রাতের ভোটে অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী সরকার তাদের অপশাসন ও জুলুমতন্ত্রে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা জনগণের ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে। সরকারের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের নাভিশ্বাস চলছে। এই ফ্যাসিস্ট সরকার গোটা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। জামায়াত ও বিএনপিসহ বিরোধী দল ও মতের হাজার হাজার নেতাকর্মীকে ঘরবাড়ি ছাড়া করেছে। পুলিশ প্রতিনিয়ত অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। এভাবে দেশ চলতে পারে না। এই অবৈধ সরকারকে দেশের জনগণ আর এক মূহুর্তও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়না। এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চলছে, এই স্বৈরাচার সরকারের বিদায় এবং এদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই ইনশাআল্লাহ।

ডেমরায় সড়ক অবরোধকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু জয়নব, মোজাফফর হোসাইন, মোহাম্মদ আবু মৃধা, মাওলানা দেলোয়ার হোসাইন, আবু সায়েম, জসিম উদ্দিন, কামরুল মুনীর ফুয়াদ, শ্রমিক নেতা নুরুল ইসলামসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজধানীর পুরান ঢাকায় সড়ক অবরোধ
পুরান ঢাকায় সড়ক অবরোধ ও মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এম আর আজাদের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আবুল ফজল, নুর ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ