জনগণের সমর্থন আছে বলেই আ'লীগ ক্ষমতায় আছে : হানিফ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের সমর্থন আছে বলেই আ’লীগ ক্ষমতায় আছে : হানিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২২, ২০২২ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২২, ২০২২ ৩:২২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না। বিএনপি করেছিল, তাই জনগণ তাদের টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল।

আজ শুক্রবার বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অধিক গ্রহণযোগ্য আর নির্বাচন ত্রুটিমুক্ত করার পরামর্শ নেয়ার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। এর মানে এই নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না এমনটাও নয়।

হানিফ বলেন, এ নিয়ে আমি কোনও সংকট দেখি না। জাতীয় নির্বাচনের এখনও দেড় বছর বাকি আছে। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা শুধুই রাজনৈতিক। এটা কোন সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসুক।

এসময় কুষ্টিয়া-৪ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ