জনগণের স্বার্থের বাইরে কিছু করা যাবে না: পানি সম্পদ মন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের স্বার্থের বাইরে কিছু করা যাবে না: পানি সম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৯, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৯, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জনগণের স্বার্থের বাহিরে কিছু করা যাবেনা, মন্ত্রণালয়ের সবাই সতর্ক অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের স্বার্থের বাহিরে কিছু করা যাবেনা, মন্ত্রণালয়ের সবাই সতর্ক অবস্থানে আছে। দেশে একসময় দুর্নীতির আমল ছিল, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এগুলোর কোনো সূযোগ এখন নেই।

তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে দেশে যে খাল খননের প্রকল্প শুরু হয়েছিল তা প্রধানমন্ত্রী তারেক রহমান আবার শুরু করবেন। ১৬ই মার্চ দিনাজপুরে তিনি নিজে উপস্থিত থেকে দেশব্যাপী খাল খননের কর্মসূচির উদ্বোধন করবেন।

মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরে যেসব খাল দখল হয়ে গেছে বা দীর্ঘদিন যে খালগুলোতে কোনো ধরনের উন্নয়ন কাজ হয়নি সেসব খাল নিয়ে শীগগিরই কাজ শুরু করব। এ সময় সবসময় লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দীন নিজান। সংগঠনের সভাপতি জাকির হোসেন লিটনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ( ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, ডিবিসি টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাহাবুদ্দিন চৌধুরী ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ।

এ ছাড়াও জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক গোলাম মহিউদ্দিন খান, সড়ক বিভাগের যুগ্ম সচিব কামরুল হাসান, সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আহাম্মদ ফয়েজ, অর্পন বাংলাদেশের চেয়ারপারসন বীথিকা বিনতে হোসাইন, লাখো কন্ঠ সম্পাদক ফরিদ আহমেদ বাঙালী, নিউ মার্কেট বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন আরিফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনূুর সাগর,তেজগাঁও কলেজের শিক্ষক রোমান হোসাইনসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ