জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দৃঢ় প্রতিজ্ঞ: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দৃঢ় প্রতিজ্ঞ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
৭ জানুয়ারীর ডামি নির্বাচনের পর কতৃর্ত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশী ভয়ঙ্কর হয়ে উঠেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ় প্রতিজ্ঞ।

সোমবার (২০ মে) বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ-কে প্রথমে জামিন প্রদান এবং পরে জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “৭ জানুয়ারীর আওয়ামী ডামি সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের উপর অবর্ণনীয় জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে। সেটিরই ধারাবাহিকতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এর জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হলো।

মির্জা ফখরুল বলেন, ‘দখলদার আওয়ামী ফ্যাসিষ্ট সরকার আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের নির্মম আচরণ, দৌরাত্ম এবং দাপটে মানুষ এখন উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে। ফ্যাসিষ্ট আওয়ামী সরকার তাদের সকল অপকর্মকে আড়াল করতেই সরকারী জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামী হওয়া, গ্রেফতার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষরাই সরকারী নিপীড়ণের শিকার হচ্ছেন।

বিএনপি মহাসচিব বিবৃতিতে খন্দকার আবু আশফাক এবং নজরুল ইসলাম মেসের ও মাসুদ পারভেজ বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ