জনগণ আর দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতির রাজনীতি চায় না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ আর দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতির রাজনীতি চায় না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

‘মানুষ পরিবর্তন চায়। জনগণ আর দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতির রাজনীতি চায় না। ইসলাম ও ন্যায়ের রাজনীতি চায়। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখেই আমি তাদের সেবা করে যাব’ বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।

সোমবার (১৬ জুন) দুপুরে জামালগঞ্জ উপজেলার সচনা বাজারে গণসংযোগ ও প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।

মাওলানা তোফায়েল আহমেদ খান আরো বলেন, ‘জামায়াতের প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা আছে। আপনারা পাশে থাকলে আগামী দিনে একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করব। সে জন্য আমি আপনাদের সমর্থন চাই।

গণসংযোগে উপজেলা জামায়াতের আমির আজিজুল হক, সেক্রেটারি লুৎফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ