জনগণ এক দিকে ভোট চোরেরা আরেক দিকে : আমীর খসরু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ এক দিকে ভোট চোরেরা আরেক দিকে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে সরকার। আজকে দেশের জনগণ এক দিকে ভোট চোরেরা আরেক দিকে।’

তিনি বলেন, ‘ভোট চোরকে রুখতে হবে, ভোট চোরের আস্তানা ঘুরিয়ে দিতে হবে।’

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার আদমদিঘীতে এক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক দফা দাবি ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বগুড়া থেকে রাজশাহী অভিমুখে রোডমার্চ করছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

আওয়ামী লীগের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘সেলফি তুলে কোন লাভ হবে না, ফটোসেশন কোনো কাজে আসবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ঐক্যবদ্ধভাবে ভোট চোরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে আইনের শাসন ফিরে আসবে, জনগণের নিরাপত্তা ফিরে আসবে। তাহলে শান্তিতে-স্বস্তিতে বসবাস করতে পারবে।’

‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন সমাধান হবে রাজপথে। তার প্রমাণ আমরা বগুড়াতে দেখছি,’ বলেন তিনি।

নেতাকর্মীদের প্রয়োজনের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকার আহ্বানও জানান আমীর খসরু।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ