জনগণ কাদেরের নাম দিয়েছে আন্তর্জাতিক গোপাল ভাঁড়: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ কাদেরের নাম দিয়েছে আন্তর্জাতিক গোপাল ভাঁড়: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক সময়ে দেয়া বিভিন্ন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ওবায়দুল কাদেরের ওল্টা পাল্টা কথায় জনগন এখন তার নাম দিয়েছে, আন্তর্জাতির্ক গোপাল ভাঁড়। আপনার দলের সব চোর। ১৮ তে একটা করেছেন এক তরফা, আরেকটা করেছেন রাতের বেলায়। এটা সবাই জানেন।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ৩৬ দিন আল্টিমেটাম দিয়েছেন। বিএনপিকে সঠিক পথে আসতে বলেছেন, না হলে খবর আছে, হাত পা ভেঙ্গে দেওয়া হবে। আমি বলি, আপনি কার হাত পা ভাঙ্গবেন? জনগণ তো আমাদের সাথে। পুলিশ দিয়ে বাধা দেন, র‌্যাব দিয়ে বাধা দেন। আপনারা যা বলবেন, তার ওল্টোটা হবে। আজ তো চারদিক থেকে জনসভায় অনেকে এসেছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা ঘাগটিয়া চালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠে বিএনপি স্থায়ী কমিটি সদস্য, সাবেক মন্ত্রী ব্রি. জে. আ স ম হান্নান শাহ্’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাপাসিয়া উপজেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা বলছে, বাংলাদেশে চিকিৎসা সর্বোচ্চ হয়েছে। বিদেশে উন্নত চিকিৎসা না হলে নেত্রীকে বাঁচানো যাবেনা। এই আবেদন শুধু দলের নয়, এই আবেদন শুধু বিএনপি নেতৃবৃন্দের নয়। এই আবেদন দেশের কোটি কোটি মানুষের। এই আবেদন দেশের শ্রেষ্ঠ চিকিৎসকদের। শেখ হাসিনা কারো কথা বিশ্বাস করেননা।

বিএনপির এই মুখপাত্র বলেন, তাঁর (খালেদা জিয়ার) চোখ অসুস্থ, তাঁর লিভার ক্ষতিগ্রস্ত, তাঁর কিডনি ক্ষতিগ্রস্থ, তাঁর উচ্চ মাত্রার ডায়াবেটিস, তাঁর হৃদরোগে অসুস্থতা, তাঁর রিং পড়ানো আছে। এতো বেশি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা করার কোনো সুযোগ নেই। আর আপনি ঘোটা আমেরিকা ঘুরে বেড়াচ্ছেন।

তিনি বলেন,’আপনার আইনমন্ত্রী বলেছেন, তাদের পক্ষ থেকে কোনো আবেদন দেওয়া হয়নি। ৪ঠা সেপ্টেম্বর আবেদন দেওয়া হয়েছে, সোমবারে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে। সোমবারে আইন মন্ত্রী বলেছেন, সিদ্ধান্ত দিবেন আর প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকায় বলছে, দন্ডিত আসামীকে বিদেশে চিকিৎসার কোনো নিয়ম নেই। এক দেশে একই সরকারের দুই জনের দুই বক্তব্য দুই রকম। এ্টা আর কিছু নয়। তিনি প্রশ্ন করেন, এই দেশ কি প্রকৃত আইন ও প্রচলিত আইনের উপর চলে? এই দেশ মূলত চলে জয়বাংলার শাষনের উপর। এই দেশ চলে জয় বাংলার আইনের উপর। এই দেশে প্রকৃত আইন নেই। এইখানে রয়েছে শেখ হাসিনার আইন।

তিনি বলেন,’প্রধান বিচারপতি যখন শেখ হাসিনার কথা শুনতেন তখন ঠিক ছিলো। তাঁর কথা যখন শুনলেননা। তখন বন্ধুকের নল ঠেকিয়ে দেশ থেকে বিতারিত করলেন। এই হলো শেখ হাসিনার আইন, শেখ হাসিনার আদালত।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনি কারাগারে ছিলেন, আপনি কারাগারে থেকে চিকিৎসার জন্য যাননি আমেরিকায়? আপনি গেছেন। শুধু তাই নয়, আপনার মন্ত্রী মোহাম্মদ নাসিম, তাঁর তো সাজা হয়েছিলো। সাজা থাকা অবস্থায় সিংগাপুরে কি করে চিকিৎসার জন্য গেলেন। আ স ম আ. রব জাতীয় নেতা, তাঁর সাজা হয়েছিলো। সাজা থাকা অবস্থায় তাকে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। আপনি বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মারবেন। এটা আপনার অশুভ চিন্তা। সেই শয়তানী পরিকল্পনা। আপনি মিথ্যাবাদী প্রতিবন্ধী। আপনি বুদ্ধি প্রতিবন্ধী।

বিএনপি জেলা সভাপতি ফজলুল হক মিলনের সভাপতেত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান রতন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল, জেলা বিএনপি সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নান শাহ, ডা: মাজহারুল আলম, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ