জনগণ চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে : ড. ফরহাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে : ড. ফরহাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী সমমনা জোটের (১১ দল) সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। জনগণ আজ মুক্তভাবে বাতাস নিতে পারছে না। বর্তমান সরকার গণতন্ত্রকে চার দেয়ালের মাঝে আবদ্ধ করে রেখেছে। দেশবাসী এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। আর এই আন্দোলনে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে।

আজ বুধবার রাজধানীর বিজয়নগরে বিএনপি ঘোষিত দশ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ড. ফরহাদ বলেন, সরকারের নগ্ন হস্তক্ষেপে বিচার বিভাগ আজ ধ্বংসের পথে। সরকারি দলের লুটের কারণে ব্যাংক দেউলিয়ার পথে। হাজার কোটি টাকা পাচার করে বিদেশে করা হচ্ছে সাম্রাজ্য। আর দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পেট ভরে ভাত খেতে পারছে না।

তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টর আজ আওয়ামী সিন্ডিকেটের হাতে জিম্মি। এদের হাত থেকে এদেশকে মুক্ত করতে না পারলে দেশের অর্থনীতি, সহাবস্থান এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনা যাবে না। সমাবেশ শেষে ফরিদুজ্জামান ফরহাদ আগামী ১৬ জানুয়ারি সারাদেশে ১০ দফাসহ বিদ্যুৎয়ের দাম কমাতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

এ সময় আরও বক্তব্য দেন জাগপার বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, এসএম শাহাদাত, ডিএল’র সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফরিদ উদ্দিন, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, শাহ আহমেদ বাদল, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের কমরেড নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আবদুল বারিক, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমুসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ