জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় : মাহবুবুর রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় : মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যুবদলের সিলেট বিভাগীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের জনগণ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মাহবুবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

তিনি বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ মানুষসহ সকলেই ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। বেগম খালেদা জিয়া জেল-জুলুমের স্বীকার হয়েছেন তবুও আপোস করেননি। তার আপোসহীন নীতি আমাদের প্রেরণা জোগায়। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার গড়া দল বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে চমক দেখিয়ে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজী, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মিয়া, সদস্য জালাল উদ্দীন ফারুকী, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ