জনগণ নিজের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে : কাইয়ুম চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ নিজের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে : কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে বারবার ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েও জনগণ নিজের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে। আজও দেশের মানুষ প্রতীক্ষায় আছে এমন এক নেতার জন্য, যিনি বাংলাদেশকে উন্নত, আত্মনির্ভর ও সম্মানিত রাষ্ট্রে রূপান্তরিত করতে পারবেন। সেই নেতা হলেন তারেক রহমান—যিনি জনপ্রিয়, দেশপ্রেমিক এবং আধুনিক রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। তাঁর বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র এবং শারীরিক ক্ষতির প্রচেষ্টা চালানো হলেও তিনি দেশের জন্য স্বপ্ন দেখা থেকে বিরত হননি। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও দূরদর্শী চিন্তার কারণেই দেশের ১৮ কোটি মানুষ আজও তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে, যাতে বাংলাদেশ এক নবআলোকিত অভিযাত্রায় এগিয়ে যেতে পারে।’

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মোগলাবাজারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘জনগণ আজ পরিবর্তন চায়, আর বিএনপি সেই পরিবর্তনের সুনির্দিষ্ট রূপরেখা জাতির সামনে উপস্থাপন করছে।’

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষার জন্য বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই কর্মসূচিই জাতিকে একটি সুশাসিত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্রের পথে এগিয়ে নেবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহসভাপতি মইনুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, নুরুল আমিন দুলু, আবুল হাসনাত, জামাল মেম্বার, আশরাফুল আলম বাহার, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, আফরোজ মিয়া, আরিফ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ