জনগণ সাজানো নির্বাচন প্রত্যাখান করেছে’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ সাজানো নির্বাচন প্রত্যাখান করেছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, ‘জনগণ সরকারের পাতানো ও সাজানো নির্বাচন ঘৃণাভারে প্রত্যাখান করেছে। তাই দেশপ্রেমী জনতা সরকারের ভাঁওতাবাজী ও প্রহসনের নির্বাচনে কোনোভাবেই ভোট দিতে যাবে না।’

শুক্রবার নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি কেরানীগঞ্জ-নবাবগঞ্জ হাইওয়ে প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘সরকার কথিত নির্বাচনের নামে দেশ ও জাতিকে গভীর সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে। তারা ভোট চুরির মহড়ার মাধ্যমে নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে চায়।’

তিনি ৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান। অন্যথায় দেশ ও জাতি গভীর সঙ্কটে পড়বে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, ‘দেশের স্বীকৃত ও বৃহত্তর বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ গ্রহণ করেনি। তাই এই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। মূলত, সরকার নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করে তাদের ক্ষমতার বৈধকরণ করতে চায়। কিন্তু বীর জনতা তাদের ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন হতে দেবে না।’

তিনি ৬ ও ৭ তারিখে সর্বাত্মকভাবে হরতাল সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মো: শাহিনুর ইসলাম, জেলা সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন, জেলা কর্ম পরিষদ সদস্য আব্দুর রহিম, আবদুর রাজ্জাক মণ্ডল, শিবিরের জেলা সভাপতি মো: মাহবুবুর রহমানসহ জেলা ও বিভিন্ন থানার নেতারা।
প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ