জন্মাষ্টমীর পুজায় ফের ট্রলের মুখে নুসরাত! - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জন্মাষ্টমীর পুজায় ফের ট্রলের মুখে নুসরাত!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

 

কলকাতা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
টালিপাড়ার বিতর্কিত এবং সবসময় আলোচনার কেন্দ্রে থাকা নুসরাত জাহান আবারও ট্রলের শিকার। জন্মাষ্টমীর দিন বাড়িতে শ্রীকৃষ্ণ আরাধনা করতেই অভিনেত্রীকে আক্রমণ করলেন কেউ কেউ।

মুসলিম হয়েও কেন হিন্দুদের উৎসবে সামিল হলেন তিনি, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটাক্ষ। কেউ তাকে বললেন, “মুসলিম জাতির কলঙ্ক”, আবার কেউ প্রশ্ন তুললেন, “এত ঘটা করে ইদে তো দেখি না আপনাকে।”

ছাইরঙা শাড়ি পরে পুজার ঘরে ছবি পোস্ট করেছিলেন নুসরাত। লাল কাপড়ে সাজানো কৃষ্ণ, পাশে দোলনা, সামনে ভোগের থালা—তার মাঝেই অভিনেত্রীকে দেখা গেল শান্ত মুখে।

মুহূর্তেই ভাইরাল হলো সেই ছবি। আর সেখানেই ভেসে এলো কুরুচিকর মন্তব্য। তবে নুসরাতকে চেনা যায় তার নির্লিপ্ততায়। আগেও সিঁদুর খেলায় সামিল হওয়া বা দশমীতে সিঁথিতে সিঁদুর পরা নিয়ে প্রচুর কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। তবু বারবারই নিজের মতো করে বাঁচা এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা দেখানোর বার্তা দিয়েছেন।

এই জন্মাষ্টমীতেও আলাদা নয়। একদিকে নিন্দার ঝড়, অন্যদিকে অনুরাগীদের প্রশংসা—দু’পক্ষের স্রোত বইলেও নুসরাতের অবস্থান স্পষ্ট: তিনি সব উৎসবকেই সমানভাবে ভালোবাসেন। যশ দাশগুপ্তও বাড়ির পুজোর ছবি পোস্ট করেন, যা দেখে ভক্তরা খুশি যে তাদের সম্পর্কের ধোঁয়াশা কিছুটা কাটলো।

বিতর্ক যতই চলুক না কেন, নুসরাত আবারও মনে করিয়ে দিলেন—ধর্ম কাউকে আলাদা করে না। বরং সম্প্রীতির আলোয় মানুষকেই বড় করে তোলে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ