জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সুজন মোল্লার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিএনপির গণমিছিল শেষে ফেরার পথে কাকরাইলে যুবলীগের কার্যালয়ের সামনে তারা হামলার শিকার হন।

যুবলীগের নেতাকর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সুমন সর্দার, ঢাকা কলেজ শাখার সভাপতি শাহিনুর রহমান শাহীন, তেজগাঁও কলেজ শাখার সভাপতি ফয়সাল দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিশকাত হোসেন গুরুতর আহত হন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ওপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে হামলা করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ