জব্বারের বলী খেলায় কুমিল্লার শাহজালাল চ্যাম্পিয়ন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জব্বারের বলী খেলায় কুমিল্লার শাহজালাল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলার ১১৪তম আসরে কুমিল্লার হোমনা এলাকার শাহজালাল বলী চ্যাম্পিয়ন হয়েছেন।

কক্সবাজারের চকরিয়ার তারেকুল ইসলাম জীবন বলীকে হারিয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৫টা ৩৩ মিনিটের দিকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শাহজালাল বলী। চ্যাম্পিয়ন হওয়ায় তিনি পাবেন ২৫ হাজার টাকা এবং রানার্স আপ জীবন বলী পাবেন ২০ হাজার টাকা।

এবারের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন সৃজন চাকমা এবং আবদুর নুর চতুর্থ স্থান অধিকার করেন। পুরস্কার হিসেবে সৃজন চাকমা পাবেন ৮ হাজার এবং আবদুর নুর পাবেন ৬ হাজার।

এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে শুরু হয় প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। মেলা আয়োজক কমিটির সভাপতি বাবু জহর লাল হাজারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী। মেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ