জয়পুরহাটে শহীদ ও আহত ৮৬ পরিবারের মাঝে চেক বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জয়পুরহাটে শহীদ ও আহত ৮৬ পরিবারের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ

 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে কল্যাণ তহবিলের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। এসময় ৮৬টি পরিবারের হাতে সর্বমোট ২৫ লক্ষ ৭০ হাজার টাকা তুলে দেয়া হয়।

বুধবার (২৬ মার্চ) দুপুরে জেলা পরিষদের আয়োজনে ও অর্থায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক ও স্বাস্থ্য কার্ড দেয়া হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন যুগ্ম-সচিব, জেলা প্রশাসক জয়পুরহাট ও প্রশাসক জেলা পরিষদ আফরোজা আকতার চৌধুরী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার উজ্জ্বল বাইন।

নিহত পরিবারের মধ্য থেকে বক্তব্য দেন শহীদ বিশালের মা বুলবুলি খাতুন এবং আহতদের থেকে বক্তব্য দেন রাজু আহমেদ, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ প্রমুখ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে জয়পুরহাট জেলার শহিদ ও আহত মোট ৮৬টি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক ও ৭৭ জন আহতদের হেলথ কার্ড বিতরণ করা হয়। হেলথ কার্ড থেকে আহতরা বিনামূল্যে সরকারি যেকোনো হাসপাতালে চিকিৎসা পাবেন।

জেলা পরিষদের সহযোগিতায় চারজন শহীদ পরিবারের প্রত্যেককে দু’লাখ টাকা করে এবং ৮৬ জন আহত (ক শ্রেণীর অতি গুরুতর আহত চারজনের প্রত্যেককে ৩০ হাজার, খ শ্রেণীর গুরুতর আহত দু’জনের প্রত্যেককে ২৫ হাজার, গ শ্রেণীর আহত ৮০ জনের প্রত্যেককে ২০ হাজার করে সর্বমোট ২৫ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ