জয়পুরহাট জেলা বিএনপি’র আহবায়কের ইন্তেকাল দল বিএনপির শোক - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জয়পুরহাট জেলা বিএনপি’র আহবায়কের ইন্তেকাল দল বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা
জয়পুরহাট জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ শামসুল হক আজ সকাল ৭ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে অনুপ্রাণিত মরহুম অধ্যক্ষ মোঃ শামসুল হক জীবদ্দশায় সকল অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। একজন বলিষ্ঠ সংগঠক হিসেবে জয়পুরহাট বিএনপি-কে সুসংগঠিত ও মজবুত ভিত্তির ওপর দাঁড় করতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। তিনি ছিলেন অত্যন্ত অমায়িক ও সজ্জন একজন মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মরহুম অধ্যক্ষ মোঃ শামসুল হক আজীবন দলীয় আদর্শের প্রতি ছিলেন অবিচল। তার মৃত্যুতে জয়পুরহাট জেলা বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো। তার মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।”
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় অধ্যক্ষ মোঃ শামসুল হক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, নিকটজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা—
পৃথক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়পুরহাট জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ শামসুল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “তার মতো ত্যাগী ও আদর্শবাদী নেতার মৃত্যুতে জয়পুরহাট জেলা বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।
জয়পুরহাট জেলা বিএনপি’র নেতাকর্মীদের সুসংগঠিত করে সংগঠনকে শক্তিশালী রুপ দিতে তার অবদান অনস্বীকার্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনের প্রতি ছিল তার অগাধ বিশ^াস। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। বিএনপি’র প্রতি অকুন্ঠ ভালবাসার এই মানুষটির ইহধাম ত্যাগে আমি যারপর নাই মর্মাহত হয়েছি। দোয়া করি-মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব ও শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় অধ্যক্ষ মোঃ শামসুল হক এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র শোকবার্তা—
এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু পৃথক শোকবার্তায় জয়পুরহাট জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ শামসুল হক-কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শের বলিষ্ঠ অনুসারী এবং বিএনপি’র নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে জয়পুরহাট জেলা বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।
এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ