জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ

 

জয়পুরহাট প্রতিনিধি
ছবি: সংগৃহীত
জয়পুরহাট-২ আসনের বিএনপির প্রার্থী আব্দুল বারীর প্রাথমিক মনোনয়ন পরিবর্তন চেয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে কালাই বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে সড়ক অবরোধ করে। এ সময় সড়কে বসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কর্মী-সমর্থকরা।

আন্দোলনকারীরা বলেন, জয়পুরহাট-২ আসনে সম্প্রতি ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক ডিসি ও সচিব আব্দুল বারী। কিন্তু বিগত সময়ে তাকে কোনোদিন জয়পুরহাটের রাজপথে দেখা যায়নি। রাজপথে না থাকলেও ৫ আগস্টের পর অতিথি পাখির মতো এলাকায় এসেছেন- তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছেন। তাই এই আসনে মনোনয়ন পরিবর্তন করে গোলাম মোস্তফাকে দেওয়া হোক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ