জরুরি বৈঠকে বসেছেন বিএনপি নেতারা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জরুরি বৈঠকে বসেছেন বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১২:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১২:০৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

সামনে বিএনপির মহাসমাবেশ। এর আগেই জরুরি বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়।

বৈঠকে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের এক সদস্য সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সেলের সদস্য কাজী মিরাজ উপস্থিত আছেন।

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এ ছাড়াও মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। এ দলটি শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ