জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩ ২:২২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয়ে কথা বলবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, গত রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো সংবাদ সম্মেলনে জানাবেন মির্জা ফখরুল।
জনতার আওয়াজ/আ আ