জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে, কে হচ্ছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়? - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে, কে হচ্ছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ

 

আজ সোমবার সব জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে, কে হচ্ছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়? তবে আগেই গুঞ্জণ ওঠছে সংক্ষিপ্ত তালিকায় থাকা লিওনেল মেসি, কিলিয়িান এমবাপ্পে এবং ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমার মধ্যে যেকোন একজন এ পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন।

এদিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেয়া মেসিকেই এবারের পুরস্কারের জন্য ফেবারিট মানা হচ্ছে। তবে কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এমবাপ্পেও অনেকটাই এগিয়ে রয়েছেন। করিম বেনজেমা বিশ্বকাপে ইনজুরিতে না পড়লেও তিনিও পুরস্কার পাওয়ার দৌড়ে অন্য দুজনের কাতারে থাকতেন বলে অনেকের ধারণা করা হচ্ছে।

এর আগে দুই বছর ফিফা বর্ষসেরার এই পুরস্কার জেতেন পোলিশ তারকা রবার্ট লেওয়ান্ডোভস্কি। দুবারই মেসি সেরা তিনজনের মধ্যে ছিলেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেয়ায় এবার এই পুরস্কার উঠতে পারে তার হাতে। সেরা খেলোয়াড় বাছাই করা হয় ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও একজন করে ক্রীড়া সাংবাদিকের ভোটে। অনলাইনে সমর্থকরাও তাদের প্রিয় তারকাকে ভোট দিতে পারেন।

অন্যদিকে ১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান এমবাপ্পে। তার কৃতিত্বেই ফ্রান্স অতিরিক্ত সময়ে খেলা নিয়ে যেতে সক্ষম হয়। অতিরিক্ত সময় শেষেও ম্যাচ ৩-৩ গোলে অমীমাংসিত থাকলে টাইব্রেকার অনুষ্ঠিত হয়। এবার আর ফ্রান্স পেরে উঠেনি। ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে মেসির আর্জেন্টিনা।

আবার নারীদের বিভাগে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন অ্যালেক্সিয়া পুটেলাস, বিথ মিড ও অ্যালেক্স মরগান। কোচের ক্যাটাগরিতে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লিওনেল স্ক্যালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ