জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের পদত্যাগের কথা জানান তিনি।
মাফরুহী সাত্তার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।
ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।
জনতার আওয়াজ/আ আ