জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দ্ব›ন্দে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৩, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৩, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি
জাজিরায় পূর্ব শত্রুতার জের ধরে মন্টু বেপারী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা ৭টায় জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের সাকিমালী মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মন্টু বেপারী সেনেরচর ইউনিয়নের ভোলাই মুন্সী কান্দি এলাকার আরশেদ আলী বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মন্টু বেপারীর সঙ্গে সাকিমালী মাদবর কান্দি এলাকার এমদাদ মাদবরের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। তিন বছর আগেও দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মন্টু বেপারী ও তার ভাইপো বাবু বেপারী মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় তারা সাকিমালী মাদবর কান্দি এলাকায় আসলে প্রতিপক্ষ এমদাদ মাদবর ও তার লোকজন মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ¯’ানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । বাবু বেপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নিহতের ভাগিনা ফারুক সরদার অভিযোগ করে বলেন, বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে এমদাদ মাদবর ও তার লোকজন আমার মামাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। যারা আমার মামাকে হত্যা করেছে আমি তাদের সবার ফাঁসি চাই।
মন্টু বেপারীর চাচাতো ভাই মামুন বেপারী বলেন, এমদাদ মাদবর ও দেলোয়ার মাদবরের লোকজন আমার ভাইকে হত্যা করেছে। তারা আগে থেকেই হত্যার প্লান করে রেখেছিল। আমার ভাই বাসায় ফেরার সময় তার ওপর হামলা চালানো হয়। আমার এক ভাতিজার হাতের কয়েকটি আঙ্গুল কেটে ফেলেছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মন্টু বেপারী নামের একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘঁনস্থলে গেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
জনতার আওয়াজ/আ আ