জাজিরায় ফ্রিজের বাসি খাবার খাইয়ে ভাই-বোনের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাজিরায় ফ্রিজের বাসি খাবার খাইয়ে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ জাজিরায় ফ্রিজে থাকা বাসি খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে। তাদের আরেক বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাতে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহতরা হলো সৌরভ মিয়া (৬) ও খাদিজা আক্তার (৪)। তারা ওই গ্রামের শওকত দেওয়ানের সন্তান। সাথী আক্তার (১৪) নামের তাদের আর এক বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনরয়েছে।
নিহতের পরিবার সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে জাজিরা উপজেলার মুলাই বেপারীকান্দি এলাকার রওশন আরা বেগম ফ্রিজে থাকা খাবার (বিরিয়ানি) গরম করে তার দেবরের তিন সন্তান সৌরভ, খাদিজা ও সাথীকে দেয়। ওই বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণের মধ্যে শিশু তিন জনই অসুস্থ্য হয়ে পড়ে। রাতে তাদের অবস্থার বেগতিক হলে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথে সৌরভ ও খাদিজা মারা যায়। সাথীকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুদের মা আইরিশ বেগম বলেন, আমার জা রওশন আরা বেগমের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আদর করে আমার বাঁচ্চাদের তিনি খাবার দেন। সে গুলো খেয়ে আমার সন্তানরা মারা গেছে। এক মেয়ে হাসপাতালে ভর্তি আছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাকিল আহমেদ বলেন, রাতে ওই শিশুদের হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গরমের মধ্যে বাসি ও পচা খাবার খাওয়ার কারনে তাদের ফুড পয়জনিং হয়েছে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। খোঁজ নিয়ে দেখছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ