জাজিরা উপজেলা নির্বাচনে ৭জন প্রার্থী আলোনায় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাজিরা উপজেলা নির্বাচনে ৭জন প্রার্থী আলোনায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

 

মোঃ আবুল হোসেন সরদার শরীয়তপুর প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় সম্ভাব্য ৭জন প্রার্থী আলোচনা রয়েছেন। তারা ইতোমধ্যেই নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছেন। সরকারী ঘোষনার জন্য তারা দিনক্ষন গুনছেন। তাদের নিজ নিজ এলাকায় মতবিনিময় সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে ঘন ঘন যোগদানের মধ্যদিয়ে তারা নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। এরা বেশীর ভাগ সরকার দলীয় প্রার্থী। সম্ভাব্য প্রার্থীরা ইেিতামধ্যে পোষ্টার ব্যানার,লিফলেট,বিলবোর্ড দিয়ে প্রার্থীতা ঘোষনা করেছেন। এখন শুধু সরকারী তফসিল ঘোষনার অপেক্ষা। তফসিল পেলেই পুরোদমে মাঠে কাজ শুরু করে দিবেন। এখনো তারা বসে নেই। তারা তাদের কাজ করেই যাচ্ছেন।
জাজিরাা উপজেলায় যারা নিজেকে প্রার্থী বলে দাবী করছেন তারা হলেন বাংলাদেশ ছাএলীগ কেন্দ্রীয় কমিটির বার বার নির্বাচিত সাবেক সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য হবেষনা সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটি সাবেক সহসম্পাদক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম রতন, জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর জেলা আওয়ামীলীগের সহসভাপতি সামসুল হক খান, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল হক কবিরাজ , সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাস্টার মজিবুর রহমানের ভাতিজা জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান নান্নু মাদবর, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শিল্পপতি হাজী ইদ্রিস ফরাজি, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জাজিরা উপজেলা মহিলালীগের সভাপতি বর্তমান ভাইসচয়ারম্যান পারভিন আক্তার, জাজিরা উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক এস এ বাবুল আকন, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জাজিরা উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, জাজিরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোশারফ হোসেন আকন । ভাইসচেয়ারম্যান পদে মোঃ বাদশা ফকির ,মোঃ জাহাঙ্গীর চৌকিদার , মহিলা ভাইসচেয়ারম্যান পদে জাহানারা বেগম ও আসমা আকতার প্রমূখ দের নাম শোনা যায় ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ