জাজিরা উপজেলা বিএনপি’র চার মাসে তিনবার কমিটি গঠন, নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ২:২৪ অপরাহ্ণ

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা বিএনপির কমিটি গত চার মাসে তিনবার গঠিন করা হয়েছে। এতে জনসাধারণের মধ্যে হাস্য-রসের সৃস্টি হয়েছে। পাশাপাশি উপজেলা বিএনপির নেতা কর্মী মধ্যে চরম কোন্দল ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপি’র স্থানীয় নেতাকর্মীদের মতে কমিটির নামে একটি তামাশা চলছে।বার বার কমিটির নাম পরিবর্তন করায় অনেকের মনে সন্দেহ জাগছে। জেলা বিএনপির সাধারন সম্পাদক বলছেন, দলীয় কারণেই কমিটি বার বার পরিবর্তন করা হয়েছে।
জাজিরা উপজেলা বিএনপি ও স্থানীয় সুত্রে জানা যায়,দীর্ঘ ১০ বছর পূবে ২০১২ সালে মরহুম ইকবাল সিকদার কে সভাপতি ও আক্কাস মাষ্টার কে সাধারন সম্পাদক করে জাজিরা উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। ২০১৬ সালে ইকবাল সিকদার মারা যায়। এর পর আর কোন কমিটি গঠন করা হয়নি। দীর্ঘদিন কমিটি না থাকার পর গত ২৫ এপ্রিল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন(কালু) স্বাক্ষরিত ১১৫ সদস্য বিশিষ্ট জাজিরা উপজেলার একটি কার্যকরী কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে মোঃ বজলুর রশিদ শিকদারকে সভাপতি ও ইয়াকুব ঢালীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।এর এক মাস পরে মে মাসে মোঃ বজলুর রশিদ সিকদারকে সভাপতি ও মাস্টার আব্দুল করিম আক্কাস মাদবর কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট আরো একটি কমিটি ঘোষনা করা হয়। এ কমিটিতে সহসভাপতি ইয়কুব আলী ঢালী যুগ্নসাধারন সম্পাদক করা হয় আলমগীর হোসেন কে। সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর নুতন করে মোঃ বজলুর রশিদ শিকদার ও আব্দুল করিম মাষ্টারের পদ ঠিক রেখে অন্যান্য সদস্যদের পদ পরিবর্তন করে ১০১ সদস্য বিশিষ্ট আরও একটি কমিটি ঘোষণা করা হয়। এতে জুলহাস আকন, আজহার হোসেন ঢালীকে সহ সভাপতি ও কাজী জয়নাল আবদীনকে যুগ্ন সাধারন সম্পাদক করা হয়। তিনটি কমিটিই জেলা বিএন পির সাধারন সম্পাদক সরদার একে এম নাসির উদ্দিন (কাল)ুর বাস ভবনে বসে করা হয় বলে জাজিরা উপজেলা বি এন পির নেতা কর্মীরা জানান। বার বার পদ পরিবর্তনে জাজিরা উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার কারণে অভ্যন্তরীণ কোন্দলের পাশাপাশি দলের মধ্যে ফাটল দেখা দেখা দিয়েছে। তাছাড়া এ উপজেলায় বিএনপি’র সংখ্যা গরিষ্ঠতা খুবই কম, এর মধ্যে চার মাসে তিনটি কমিটি ঘোষণায় সাধারণ মানুষের কাছে দলটি হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন বার বার পরিবর্তন করার পিছনে কোন অর্থনৈতিক রহস্য থাকতে পারে। তানাহলে এমন করে বার বার পরিবর্তন করা হবে কেন।
জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম বলেন, বার বার কমিটি গঠনের নামে একটি তামাশা করা হচ্ছে আমাদের সাথে। এভাবে বার বার কমিটি পরিবর্তন করা একটি হাস্যকর বিষয়। এতে বিএনপি’র মধ্যে ভাঙ্গন তৈরি ছাড়া আর কোন লাভই হবে না।
এ ব্যাপারে জাজিরা উপজেলা বি এন পির সভাপতি বজলুর রশিদ সিকদার বলেন, বার বার কমিটি পরিবর্তনের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কমিটি করার সময় নেতারা আমাদের কে ডাকেন না। তার পরও সাধারন সম্পাদক যে কমিটি করেন আমি তার সাথে একমত । আমাকে সভাপতি করার জন্য জেলা বি এনপির সাধারন সম্পাদক কে ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন (কালু) বলেন, বাংলাদেশের সংবিধান ১৬ বার সংশোধন করা হয়েছিল। দলীয় কারণেই কমিটি পরিবর্তন করা হয়েছে। এতে দোষের কি ?
এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ বলেন, কমিটি একটাই হয়েছে। এর পর কেউ এডিট করে, ফেইস বুকে ছেড়ে দিয়েছে। আমি সাধারন সম্পাদককে বিষটি দেখার জন্য বলেছি।
জনতার আওয়াজ/আ আ