জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে যা বললেন নতুন রাজা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে যা বললেন নতুন রাজা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১১, ২০২২ ৬:০২ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ,
লন্ডন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন বৃহস্পতিবার। তার মৃত্যুর পর দেশটির নতুন রাজা হয়েছেন ছেলে চার্লস। বর্তমানে তার নাম রাজা তৃতীয় চার্লস।

রাজার দায়িত্ব পাওয়ার পর তিনি জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিয়েছেন শুক্রবার। এই ভাষণে যুক্তরাজ্য ও অন্যান্য রাজ্যের এবং বিশ্ববাসীকে আজীবন সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন।

রাজা সদ্য প্রয়াত মা রানি এলিজাবেথের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, তিনি (এলিজাবেথ) ছিলেন অনুপ্রেরণা এবং আমাদের পরিবারের কাছে উদাহরণস্বরূপ। আমার মা জীবনভর যে কাজ করে গিয়েছেন, আমিও সেই কাজেই জীবন উৎসর্গ করব।

রাজা চার্লস উল্লেখ করেন, কীভাবে ১৯৪৭ সালে তার ২১তম জন্মদিনে এলিজাবেথ কেপটাউন থেকে বেতার ভাষণে জানিয়েছিলেন, তার জীবন ছোট বা দীর্ঘ, যেমনই হোক, জনগণের সেবায় উৎসর্গ করবেন।

রাজা তৃতীয় চার্লস বলেন, রানি নিজে যেমন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, ঈশ্বর আমাকে যতটুক সময় দিয়েছেন আমিও এই সময়ে সাংবিধানিক নীতিগুলোকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাব।৭৩ বছর বয়সি চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন। তার উপাধি ‘প্রিন্স অব ওয়েলস’। মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ