জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারংবার জনগণের পাশে ছিল: মীর হেলাল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারংবার জনগণের পাশে ছিল: মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জাতির ক্রান্তিলগ্নে এসে বিএনপি বারংবার পাশে এসে দাঁড়িয়েছে। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর জাতির এক মহাক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের দিন কাটিয়েছিলেন। তবুও অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। আমি তাঁর সুস্থতা কামনা করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত র‌্যালি পূর্বক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত স্বৈরশাসক ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটেছে। জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মীর হেলাল বলেন, দেশের সকল মানুষ আজ মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবন যাপন করছে। তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।

তিনি বলেন, সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বিএনপি হোক সকল মানুষের ভালোবাসার কেন্দ্রীস্থল ও আস্থার প্রতীক।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেন এর সভাপতিত্বে হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ডা. রফিকুল আলম, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত, মো. শাহেদুল আজম শাহেদ, এডভোকেট রিয়াদ উদ্দিন রিয়াদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইসমাইল, গাজী মোহাম্মদ ইউসুফ, আবুল হাশেম, জামাল সাত্তার, মোহাম্মদ আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, জিএম সাইফুল আলম, বিএনপি নেতা হাসান মাস্টার, সালাউদ্দীন আলী, রহমত উল্লাহ চৌধুরী, আজম মাস্টার, ডা. আবুল খায়ের, কামাল উদ্দিন, নিজাম উদ্দিন হাকিম, নুর খান, শহীদুল ইসলাম, মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহাদাত ওসমান চেয়ারম্যান, সদস্য সচিব মুরাদ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব মোহাম্মদ শাহেদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক মো. কামাল, হাটহাজারী উপজেলা মহিলা দলের সভাপতি নাছরিন আক্তার, সাধারণ সম্পাদক মালা আক্তার, পৌরসভা মহিলা দলের সভাপতি পারভীন জাহান চৌধুরী এবং উপজেলা ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বের হয়। এতে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা বাস স্টেশন, কলেজ রোড, আদালত রোড, বাজার ঘাটা, থানা সড়ক হয়ে পুনরায় বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ