জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিত বিল পাস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিত বিল পাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিত বিল জাতীয় সংসদে পাস করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে রহিতকরণ বিলটি সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস করা হয়।

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের এই বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের ১৫ অক্টোবর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন)’-এর গেজেট জারি করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয়তার নিরিখে ২০১৫ সালের ২৫ মে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ব্যবস্থাসমূহ নেওয়া এবং সুবিধাদি প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়।

কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য বিবেচিত হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিতকরণের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করা হয়। এ প্রেক্ষিতে অধ্যাদেশটি ত্রয়োদশ জাতীয় সংসদে অনুমোদনের জন্য বিল আকারে উপস্থাপন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ