জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ

 

৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৬ মার্চ) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সরকারপ্রধান এই শ্রদ্ধা নিবেদন করেন। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলীয় সভাপতি হিসেবে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

এর আগে দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে ভোর ৫টা ৫৬ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ দিন স্মৃতিসৌধে পৌঁছে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমেই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপ্রধান। এরপর শ্রদ্ধা জানান সরকারপ্রধান। এ সময় তাঁরা বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। সেই সঙ্গে বিউগলে বেজে ওঠে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে পুনরায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদসহ কেন্দ্রীয় অনেকে নেতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ