জাতির প্রয়োজনে প্রতিটি সংকটেজনগনের পাশে ছিল সংস্কৃতিকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতির প্রয়োজনে প্রতিটি সংকটেজনগনের পাশে ছিল সংস্কৃতিকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফুলবাড়ীয়া উপজেলা শাখার ঈদ পুর্নমিলনী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন আমাদের মহান মুক্তিযোদ্ধ থেকে শুরু করে ২৪শের জুলাই বিপ্লব জাতির প্রতিটি সংকটে জনগনের মনের কথা বলেছে সংস্কৃতি কর্মীরা। তারা তাদের গানের কথায় ছবির ক্যানভাসে কিংবা কবিতার পঙ্তিমালায় স্বদেশের কথা বলেছেন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন।

সংস্কৃতি কর্মীরা মানবিক বাংলাদেশ বৈষম্যমুক্ত সবার জন্য উন্মুক্ত একটি পরিবেশ চায় তারা তাদের শিল্প কর্মের অবাদ স্বাধিনতা চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশীয় শির্পকে বিকশিত করতে নানাবিধ কর্মসুচী গ্রহন করেছিলেন কিন্তু জাতির দুর্ভাগ্য সৃজনশীল সেই কাজ গুলো বিগত ১৭বছর ফ্যাসিষ্ট সরকার বন্ধ বরে দিয়েছিল তার মধ্যে নতুন কুড়ি অন্যতম একটি। বক্তাগন বলেন,মানবিক বাংলাদেশ গড়তে হলে সবার আগে মানবিক মানুষ সৃষ্টি করতে হবে। শিল্প কর্ম দিয়ে জাতিকে সঠিক পথে পরিচালিত করা অসঙ্গতি তুলে ধরা যতোটা সহজ অন্য কোন মাধ্যমে তা সম্ভব নয়। তাই সঙস্কৃতি চর্চা ও পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। শনিবার সন্ধায় ফুলবাড়িয়া একুশে চত্বরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ঈদ পুর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তাগন এসব কথা বলেন।

উপজেলা সাংস্কৃতিক জোটের আহ্বায়ক লুদফর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার আহ্বায়ক বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক অভিনেতা শরীফ মাহফুজুল হক আপেল। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক কন্ঠশিল্পী রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহসভাপতি আনোয়ার সাদাত আনার,জেলা সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক এড.আজিজুল হাই সোহাগ,যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মিথুন,জোটের ময়মনসিংহ সদর উপজেলা আহ্বায়ক এড,জসিম উদ্দিন,জেলা শাখার সদস্য এবি সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফুলবাড়িয়া উপজেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম খোকা। পরে জোটের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই শিল্পীরা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ কালজয়ী এ দেশের গানটি পরিবেশন করলে উপস্থিত দর্শক শ্রোতারা এক সাথে কন্ঠ মিলায়। অনুষ্ঠানে শরীফ মাহফুজুল হক আপেল বলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট বাংলাদেশী জাতীয়তাবদের কথা বলে,সংস্কৃতিকে বিকশিত করতে কাজ করে। সমাজ কে মাদক,চাঁদাবাজ মুক্ত করতে হলে সবার আগে সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে। সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক বলেন,প্রজন্মকে ধ্যায়ানে জ্ঞানে সমৃদ্ধ করতে হলে সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। এড.আজিজুল হাই সোহাগ বলেন,হাজার বছরের ঐতিহ্যবাহী দেশীয় সংস্কৃতি বিকাশে জাতীয়তাবাদী সাস্কৃতিক জোট সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ