জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ও পর্যবেক্ষক পাঠানোর ইস্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ও পর্যবেক্ষক পাঠানোর ইস্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। তারা কেন পর্যবেক্ষক পাঠাবে সে বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছে। জাতিসংঘ বলছে, সুনির্দিষ্ট ‘ম্যান্ডেট’ ছাড়া আমরা এমন সিদ্ধান্ত খুবই কম নিই।

বুধবার (২৯ নভেম্বর) এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ কথা জানানা।

সাংবাদিক তার কাছে জানতে চান— হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করেছে বিরোধীদলীয় নেতাকর্মী এবং সমালোচকদের বিরুদ্ধে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীদের চলমান পর্যায় ক্রমিক দমনপীড়ন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব করে তুলছে। ভয়েস অব আমেরিকার ইংলিশ সংস্করণের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ একটি ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব সুনির্দিষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন?

জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, এসব নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। সুনির্দিষ্ট কোনো ‘ম্যান্ডেট’ ছাড়া এমন সিদ্ধান্ত আমরা খুব কম, খুবই কম নিয়ে থাকি।

তিনি আরও বলেন, হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্য সংগঠনগুলোর রিপোর্ট আমরা দেখেছি। জনগণ যাতে তাদের ভোট মুক্তভাবে দিতে পারে, মুক্তভাবে মত প্রকাশ করতে পারে, যে কোনো হয়রানিমুক্ত থাকতে সক্ষম হয় তা নিশ্চিত করতে সব দলের প্রতি আমরা আবারও আহ্বান জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ