জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ

 

ঢাকায় সফরত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (১৭ আগস্ট) দুপুর ২টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ