জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু, যোগ দিয়েছেন ড. ইউনূস - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু, যোগ দিয়েছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ

 

ছজনতার আওয়াজ ডেস্ক বি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণের পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এদিকে সাধারণ অধিবেশন শুরু হওয়ার পর ভাষণ দিচ্ছেন জাতিসংঘের মহাসচির অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, আমরা বিশ্বব্যাপী এমন এক চ্যাঞ্জেলের মুখে রয়েছে যা আগে কখনও দেখিনি। বৈশ্বিকভাবেই এই চ্যাঞ্জের মোকাবিলা করতে হবে। যুদ্ধ বেড়েই চলছে এবং তার শেষ হওয়ার কোনো উপায় দেখছি না।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শুরু হওয়া জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বিশ্ব নেতার এমন এক সময় জড়ো হচ্ছেন, যখন ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত বেড়েই চলছে। এছাড়া রয়েছে গাজা যুদ্ধ এবং ইউক্রেন ও সুদানে সংঘাত। আশা করা হচ্ছে এ অধিবেশনে বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধে তাদরে কণ্ঠ জোড়াল করবেন।

মঙ্গলবার সকাল জাতিসংঘের সাধারণ অধিবেশষে ভাষণ দিবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের এটি তার চতুর্থ এবং শেষ ভাষণ। হোয়াইট হাউস জানিয়েছে, এ ভাষণে বাইডেন বর্তমান বৈশ্বিক সংকট তুলে ধরবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ