জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ রাষ্ট্রকে অনন্য উচ্চতা দিয়েছে : রব - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ রাষ্ট্রকে অনন্য উচ্চতা দিয়েছে : রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে ‘অনন্য সাধারণ’ উল্লেখ করে সেটিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি দাবি করে বলেন, প্রধান উপদেষ্টার ভাষণ রাষ্ট্রকে অনন্য উচ্চতা দিয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেএসডির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু প্রেরিত এক বিবৃতিতে রব এ কথা বলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণে বিশ্বব্যবস্থাকে নতুন করে পুনর্গঠন করার মধ্য দিয়ে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আহ্বান জানানো হয়েছে, তার মাধ্যমে সব জাতি ও রাষ্ট্রের অভিপ্রায় প্রকাশ পেয়েছে। এ ধরনের ইতিবাচক বক্তব্য ড. ইউনূসকে গ্লোবাল কণ্ঠস্বরে রূপান্তর করেছে। এ ছাড়া তিনি বলেন, ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সে মূল্যবোধকে বহু বছর পরে আমাদের ‘জেনারেশন জি’ নতুনভাবে দেখতে শিখিয়েছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জোগাবে।

ড. ইউনূসের এই বক্তব্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে মহিমান্বিত করেছে, যা বিশ্বের নিপীড়িত মানুষের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ