জাতিসংঘ থেকে ৭৫০ কোটি টাকা পাচ্ছে রোহিঙ্গারা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতিসংঘ থেকে ৭৫০ কোটি টাকা পাচ্ছে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ

 

রোহিঙ্গা ও কক্সবাজারে অসহায়দের জন্য ৭৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের টাকায় যার পরিমাণ ৭৫০ কোটি টাকা। খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে মানবিক সহায়তা হিসেবে এই অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এই অর্থ দিয়ে প্রায় ৬ লাখ মানুষকে গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী সহায়তা দেয়া সম্ভব হবে মার্কিন দূতাবাস জানায়।

এতে আরো বলা হয়, নতুন এই অনুদান ব্যবহার করে রোহিঙ্গা ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীকে খাদ্য ও পুষ্টি, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক সহায়তা দিতে পারবে।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ