জাতীয় ঐক্য নিয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় ঐক্য নিয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় ঐক্য গঠনে সংলাপের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় আমাদের ছাত্রনেতাদের সঙ্গে বসবেন। আগামীকাল বুধবার তিনি সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। পরদিন বৃহস্পতিবার তিনি ধর্মীয় নেতাদেরকে সঙ্গে বসবেন।’

শফিকুল আলম আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তাদের সঙ্গে তিনি বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ