জাতীয় নির্বাচনের ওপর দেশের অর্থনীতি নির্ভর করবে: ইসি আনিছুর - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় নির্বাচনের ওপর দেশের অর্থনীতি নির্ভর করবে: ইসি আনিছুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

দেশে ৭ জানুয়ারি নির্বাচনের ওপর বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যের অস্তিত্ব নির্ভর করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আনিছুর রহমান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলের অডিটোরিয়ামে লক্ষ্মীপুরের চারটি আসনের প্রার্থী ও নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান ।

মোহাম্মদ আনিছুর রহমান বলেন, আপনারা (প্রার্থীরা) এমন কিছু করবেন না যাতে নির্বাচন কমিশনকে চরম পর্যায়ে যেতে হয়। প্রার্থিতা বাতিলের মত সিদ্ধান্ত নিতে হয়। প্রয়োজনে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে। সুষ্ঠু ভোটগ্রহণের স্বার্থে পুনঃনির্বাচন করা হবে। যতবার প্রয়োজন ততবার নির্বাচন করা হবে। তবে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। কোথাও কোনো অন্যায় কাজ হলে ভোট বন্ধ করে দেয়ার পরিষ্কার নির্দেশনা দেয়া আছে।

তিনি বলেন, ‘পাঁচজন নির্বাচন কমিশন রয়েছে, সবার একই কথা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। কাউকে খুশি বা কাউকে অখুশি করার জন্য কাজ করব না। জনগণ ভোট দিবে।’

প্রার্থীদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, এমপি হয়েও কোনো লাভ হবে না, যদি বহির্বিশ্বের কাছে বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য করতে না পারি। সরকার গঠন হবে ঠিকই, কিন্তু সে সরকারের স্বীকৃতি থাকবে না। তাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

তিনি বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত করা প্রার্থী ও প্রার্থীর লোকজনের দায়িত্ব। সে জন্যই স্বতন্ত্র প্রার্থী রাখা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী বেশি থাকুক এটাও আমরা চাচ্ছি। তবে কত সংখ্যক ভোটার উপস্থিত থাকলে ভোট শুদ্ধ বা অশুদ্ধ হবে, এটা নির্বাচন কমিশনের সংবিধানে নেই। তাই সকলকে ভোটার উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার তারেক বিন রশিদ ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ