জাতীয় পার্টির সঙ্গে ‘ফরমাল আলোচনা’ হয়নি: মির্জা ফখরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় পার্টির সঙ্গে ‘ফরমাল আলোচনা’ হয়নি: মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ২:০৩ অপরাহ্ণ

 

জাতীয় পার্টির সঙ্গে আমাদের এখনো ফরমাল কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলনের আহ্বান জানিয়েছি, আন্দোলনের মাধ্যমেই ভবিষ্যতে কি হবে তা নির্ধারিত হবে। আর জাতীয় পার্টির সঙ্গে আমরা এখনো ফরমাল আলোচনা করিনি। আলোচনার দরজা খোলা আছে, রাজনৈতিক দল, ব্যক্তি সংগঠন যারাই এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে তাদের সঙ্গে নিয়েই আমরা যুগপৎ আন্দোলন করব।’

মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের মূলকথা অনেক আগেই বলেছি। সেটি হলো- একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই সংসদ বাতিল করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যাদের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন হবে, তারা সব দলের অংশগ্রহণের মাধ্যমে ভোটের পরিবেশ তৈরি করবে। যাতে ভোটাররা দিনের বেলায় নিজের ভোটটা নিজের পছন্দমত দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেতা আরও বলেছেন, আমরা নির্বাচনে জয়ী হবার পরে আন্দোলনকারী দলগুলোর সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করবো। তার প্রধান কারণ হচ্ছে- আওয়ামী লীগ রাষ্ট্রের যে ক্ষত সৃষ্টি করেছে- সেগুলোকে এককভাবে গড়ে তোলাটা সমুচিত হবে না। তাই অন্যান্য দলগুলোকে আমরা এর সংগে অন্তর্ভুক্ত করতে চাই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ