জাতীয় পার্টি-আ'লীগ চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় পার্টি-আ’লীগ চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি
আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে পঞ্চগড় জেলা শহরের কুলি-শ্রমিকসহ সর্বস্তরের শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে তাদের আশ্রয় দেওয়ার কথা বলছে। চুরি, বাটপারি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয়নি। রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প জাতীয় পার্টির নেতা বলছে, এই আইডিয়া ভারতের দেওয়া। এই আইডিয়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না। এই বাংলাদেশে যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা চত্বরে যারা আলেমদের হত্যা করেছে এবং চব্বিশে যারা হাজারো ছাত্র-জনতাকে হত্যা করেছে সেই খুনিরা এই বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারে না।

তিনি বলেন, যেভাবে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেভাবেই তাদের বড় দোসর জাতীয় পার্টিরও সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ ও তাদের বি-টিম জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার সংকট তৈরি করছে। আপনাদের কাজ হলো খুনিদের বিচারের মঞ্চে নিয়ে যাওয়া।

সারজিস অভিযোগ করেন, পঞ্চগড়ে ছাত্রদল স্কুলে কমিটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পাঁয়তারা করছে। তারা স্কুলের শিক্ষার্থীদের রাজনীতির মধ্যে ঢুকিয়ে অপরাজনীতির চক্রে ঢুকাবে। সেখানে মাদকের ব্যবসা শুরু করবে, চাঁদাবাজি করবে।

একই অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমরা সরকারকে বলতে চাই বিবৃতি থেকে বের হয়ে আসেন। তারা শুধু বিবৃতি দেয় কোনো অ্যাকশন নেয় না। আপনার কাজ হচ্ছে অ্যাকশন নেওয়া।

তিনি বলেন, যারা জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করছে তারা বাংলাদেশে নির্বাচন চায় না। তারা দেশে গৃহযুদ্ধ বাধাতে চায়। যারা এই পরিকল্পনার সঙ্গে জড়িত তারা নির্বাচন বানচাল করতে চায় এবং বাংলাদেশকে দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। এখন বিএনপিকেও প্রমাণ করতে হবে তারা জাতীয় পার্টিকে চায় কিনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ