জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৩ নভেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং সুরা ফাতেহা পাঠ। একই দিনে সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো হবে। এদিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী। বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনে র‍্যালি অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর এবং জেলায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল ও সার্থক করার নির্দেশনা প্রদান করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ