জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ

আগামী ৫ এপ্রিল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে।
সোমবার (১৩ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক মো. আতাউর রহমান।
জনতার আওয়াজ/আ আ