জাতীয় শ্রমিক ফেডারেশনে যোগ দিলেন সাব্বাহ আলী খান কলিন্স
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ

সাবেক ছাত্র মৈত্রী ও যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স জাতীয় শ্রমিক ফেডারেশনের যোগ দিয়েছেন। আজ শুক্রবার সকাল ১১টার দিকে ফেডারেশনের কার্যালয়ে উপস্থিত হলে জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন তাকে ফুল দিয়ে বরণ করেন।
ওই সময় ফেডারেশনের প্রচার সম্পাদক আনোয়ার আলী, দপ্তর সম্পাদক কামরুল হাসান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক মো. রফিক, সহসভাপতি ফারুক খান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া ও কেন্দ্রীয় নেতা মানিক হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিকরা উপস্থিত ছিলেন।
যোগদান সভায় সভাপতি কামরুল আহসান অতীতের ন্যায় শ্রমিক আন্দোলনে আপোষহীন ধারা বজায় রেখে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় থেকে শ্রমিকদের আস্থা অর্জনে সচেষ্ট থাকার কথা বলেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, ছাত্র-যুব অধিকার আদায়ের লড়াই যেমন আপোষহীন ছিলেন, সেই ধারা শ্রমিক আন্দোলনেও অব্যাহত থাকবে বলে প্রত্যশা ব্যক্ত করে কলিন্সকে স্বাগত জানান। কলিন্স তার বক্ত্যব্যে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নিজেকে আপোষহীন সংগ্রামী চেতনায় নিয়োজিত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।
জনতার আওয়াজ/আ আ