জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৬ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৬ এপ্রিল বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। ওইদিন বেলা ১১টায় বিশেষ অধিবেশনে বসবে জাতীয় সংসদ।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে মঙ্গলবার (২১ মার্চ) এ অধিবেশন আহ্বান করেছেন।
এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন আর চলতি বছরের দ্বিতীয়। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ এ অধিবেশন বসবে।
এর আগে গত ৫ জানুয়ারি চলতি বছরের প্রথম তথা ২১তম অধিবেশন শুরু হয়ে তা শেষ হয় ৯ ফেব্রুয়ারি। ওই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৬টি। যেখানে ১৯টি বিল উত্থাপিত হয়। ১০টি বিল পাস হয়। এছাড়া একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।
জনতার আওয়াজ/আ আ