জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম রব, সম্পাদক শহীদ উদ্দিন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম রব, সম্পাদক শহীদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ

 

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেএসডি।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিল সফলভাবে সম্পন্ন করায় নেতাকর্মীদের এবং উদ্বোধনী অনুষ্ঠানে আগত বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতা, সংগঠকসহ শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক’ দিয়ে গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জেএসডির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ