জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জাতিকে মুক্তি দিন : ইসলামী আন্দোলন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জাতিকে মুক্তি দিন : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকার যেনতেনভাবে পুনরায় ক্ষমতায় যাওয়ার ফন্দি-ফিকির করছে। কিন্তু সরকারের সে স্বপ্নসাধ জনগণ পূরণ করতে দেবে না। তিনি বলেন, জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জাতিকে মুক্তি দিন।

আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন ২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমির এসব কথা বলেন। শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেন।

সম্মেলনে ২০২৩-২৪ সেশনের জন্য অধ্যাপক বেলায়েত হোসেন সভাপতি পুনঃনির্বাচিত হন এবং সহসভাপতি হাজি আজিজুল হক মল্লিক, সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামকে নির্বাচিত করেন। পরে প্রধান অতিথি দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত মানুষ অসহায় হয়ে পড়েছে। সরকারদলীয় লোকজন বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার কারণে সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। আর এর খেসারত দিচ্ছে জনগণ। এভাবে একটি দেশ চলতে পারে না। অপরদিকে বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার জনগণকে শোষণ করছে। জনগণের প্রতি সরকারের কোনো প্রকার দায়বদ্ধতা আছে বলে মনে হয় না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ