জাতীয় স্মৃতিসৌধে জেএসডির শ্রদ্ধা নিবেদন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে জেএসডির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ‘৭১ এর বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এর নেতৃত্বে এই শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইউসুফ সিরাজ খান মিন্টু, এস এম সামছুল আলম নিক্সন, কামাল উদ্দিন মজুমদার সাজু, জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সুমন খান, কবি ইলোরা খাতুন, ছাত্রলীগের (জেএসডি) সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বরকে ঐতিহাসিক হানাদারমুক্ত দিবস হিসেবে পালন করে জেএসডি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ