জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।

এর আগে সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে বেলা ১১টার দিকে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ