জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নব নিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে সড়ক পথে গাড়ি বহর নিয়ে স্মৃতি সৌধে উপস্থিত হন তিনি। এ সময় ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করে নেয়া হয়। পরে সফরসঙ্গীদের নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতি সৌধের পরিদর্শ বইতে স্বাক্ষর করেন তিনি।

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং দেশের সংবিধান তৈরি হয়েছে। এই সংবিধানকে সংরক্ষণ করা আমি এবং আমার সহকর্মীদের পবিত্র দায়িত্ব। আমরা সেভাবেই শপথ নিয়েছি। এই শপথে বলিয়ান থাকার জন্য আজ স্মৃতিসৌধে এসেছি যাতে শহীদদের কথা স্মরণ করে আমরা আমাদের শপথে বলিয়ান থাকতে পারি।

প্রধান বিচারপতির সফরসঙ্গী ছিলেন তার পরিবারের সদস্যসহ আপিল বিভাগের বিচারক, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারগণ।

এর আগে সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪ তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ