জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ২১, ২০২২ ৮:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ২১, ২০২২ ৮:২২ পূর্বাহ্ণ

স্টাফ করেসপডেন্ট
গতকাল ২০ জুন ২০২২ সোমবার বিকেল ৫ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের এক জরুরী সভা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষের জন্য মহান রাব্বুল আলামীন এর দরবারে রহমত কামনা করে মোনাজাত করা হয়।
সভায় নিন্মলিখিত সিদ্ধান্ত গৃহীত হয় ঃ-
সভায় জাতীয়তাবাদী মহিলা দলের সকল জেলা শাখার (যে সকল জেলায় কমিটি হয়েছে) সভাপতি এবং সাধারণ সম্পাদকগণকে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের বানভাসী অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়।
সিলেট বিভাগের বন্যার্তদের সহায়তার জন্য ০৩ (তিন) টি কমিটি গঠন করা হয়-
০১। সার্বিক ব্যবস্থাপনা কমিটি
ক) আফরোজা আব্বাস
খ) সুলতানা আহমেদ
০২। মনিটরিং সেল
ক) হেলেন জেরিন খান-আহবায়ক
খ) শাম্মী আক্তার-সদস্য
গ) নাজমুন নাহার বেবী-সদস্য
ঘ) জাহান পান্না-সদস্য
ঙ) শাহানা আক্তার শানু-সদস্য
০৩। ত্রাণ সেল
ক) নেওয়াজ হালিমা আরলী-আহবায়ক
খ) নায়াব ইউসুফ-সদস্য
গ) আনোয়ারা বেগম-সদস্য
ঘ) শিল্পী রেজা-সদস্য
সভায় সিলেট সহ অন্যান্য অঞ্চলে বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে জনগণের করের টাকায় পদ্মা সেতু উদ্বোধনের নামে সীমাহীন অর্থ হরিলুটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

জনতার আওয়াজ/আ আ