জাতীয় দল ও বাংলাদেশ ইসলামিক পার্টির নেতাদের সঙ্গে বসছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় দল ও বাংলাদেশ ইসলামিক পার্টির নেতাদের সঙ্গে বসছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ২:২৩ অপরাহ্ণ

 

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের রূপরেখা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে বিএনপি। সংলাপের দ্বিতীয় পর্যায়ে আজ বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ ইসলামিক পার্টির নেতাদের সঙ্গে বসছে বিএনপি।

বুধবার (১৯ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য আবু জাফর শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে যথারীতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংলাপে উপস্থিত থাকবেন।

গতকাল মঙ্গলবার ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সঙ্গে সংলাপ করেছে বিএনপি। এর আগে গত ২ অক্টোবর বাংলাদেশ কল্যাণ পার্টি এবং ৬ অক্টোবর বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপে বসে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ